Header Ads

  • Breaking News

    চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে এ বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। 
    এর আগে গতকাল রাতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, মন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন, এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিলের জন্য মন্ত্রিসভায় যেন প্রস্তাব পাঠানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী গতকাল সরকারের শীর্ষ মহলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
    বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা যা বলি বা করি, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই করি। তবে পঞ্চম শ্রেণি শেষে আগের মতো প্রাথমিক বৃত্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্ত্রী জানিয়েছেন। গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেবে।
    এ নিয়ে গত কিছুদিন ধরেই আন্দোলন করছেন অভিভাবকেরা। একই সঙ্গে এ বছর থেকেই কেন পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা বাতিল করা হবে না, তা নিয়ে একটি উচ্চ আদালতে রিট হয়। এ বিষয়ে আদালত রুল-নিশিও জারি করে। এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিল।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, আমি নিশ্চিত হয়েই বলছি, ‘এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা থাকবে না। একেবারেই অষ্টম শ্রেণি শেষে হবে এ পরীক্ষা। পরীক্ষার নাম প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) হবে কিনা, তা ঠিক করবে মন্ত্রিসভা।

    No comments

    Featured Post Via Labels

    Featured Slides Via Labels

    Featured Posts Via Labels

    More on

    category2

    Know Us

    Powered by Blogger.

    About

    Featured Posts

    Random Posts

    About Us

    Sponsor

    category1

    রাইটার

    Find Us On Facebook

    Breaking News

    Popular Posts

    Post Top Ad

    ওয়াক্ত নামাযের সময়
    ফজর ০৩:৪৬,জামাত ০৫:১০
    জোহর ১২:০১, জামাত ০৪:৪১
    আছর ০৪-১৫ জামাত ০৪-৩০
    মাগরিব ০৬:২০ জামাত ০৮:৩০
    এশা ০৮:১৮, জামাত ০৩:৪১

    Post Bottom Ad