Header Ads

  • Breaking News

    চার দিনের মধ্যে মাঠে নামতে পারবে মেসি-কোচ মার্তিনো


    কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনার হয়ে আগামী চার দিনের মধ্যে লিওনেল মেসি মাঠে নামতে পারবেন বলে আশা করছেন দেশটির কোচ জেরার্দো মার্তিনো। চোটের কারণে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে হওয়া চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

    যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় দলের সেরা তারকার অনুপস্থিতিতে আনহেল দি মারিয়া ও এভার বানেগার গোলে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ ব্যবধানে হারায় মার্তিনোর দল। ম্যাচ শেষে মার্তিনো বলেন, “আশা করি যে, চার দিনের মধ্যে মেসি খেলার মতো অবস্থায় থাকবে।”

    কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরের ম্যাচটি বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরু করা পানামার বিপক্ষে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে। মার্তিনো যা বললেন তাতে এই ম্যাচে হয়ত দেখা যাবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে। গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।

    No comments

    Featured Post Via Labels

    Featured Slides Via Labels

    Featured Posts Via Labels

    More on

    category2

    Know Us

    Powered by Blogger.

    About

    Featured Posts

    Random Posts

    About Us

    Sponsor

    category1

    রাইটার

    Find Us On Facebook

    Breaking News

    Popular Posts

    Post Top Ad

    ওয়াক্ত নামাযের সময়
    ফজর ০৩:৪৬,জামাত ০৫:১০
    জোহর ১২:০১, জামাত ০৪:৪১
    আছর ০৪-১৫ জামাত ০৪-৩০
    মাগরিব ০৬:২০ জামাত ০৮:৩০
    এশা ০৮:১৮, জামাত ০৩:৪১

    Post Bottom Ad