সারা বিশ্বেও আরেকটি মুস্তাফিজ খুঁজে পাওয়া যাবে কি না-মাশরাফি
পারফরম্যান্স
দিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর
রহমান। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমান নৈপুণ্য দেখিয়েছেন এই
টাইগার সুপারস্টার। তাঁর এমন প্রতিভায় রীতিমত মুগ্ধ ক্রিকেটের
রথী-মহারথীরাও। এবার মুস্তাফিজের সেই ‘অভাবনীয় সাফল্য’ নিয়ে কথা বলেছেন
টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
‘আমাদের বোলারদের মধ্যে মুস্তাফিজই সেরা। কেবল আমাদের দলেই নয়, সারা বিশ্বেও আরেকটি মুস্তাফিজ খুঁজে পাওয়া যাবে না। খুব অল্প সময়েই ও নিজেকে অভিজ্ঞ করে তুলেছে।’ মুস্তাফিজের প্রশংসা করলেও দলের অন্য ক্রিকেটারদের অবদানকে কিছুতেই ছোট করে দেখতে রাজি নন মাশরাফি। বলেছেন, ‘মুস্তাফিজই সেরা। তবে অন্যদের খাটো করে দেখার উপায় নেই।
দলে সবার দায়িত্ব এক না। কেউ ব্যাটিংয়ে ভালো করছে। কেউ আবার বল করে রান চাপিয়ে রাখে। কেউবা উইকেট টেকিং বোলার। যেমন করে গত বছর ভারত বিনা উইকেটে প্রায় ৯৫ রান করেছিল। তখন তাসকিন এসে পর পর ধাওয়ান আর কোহলির উইকেট নিয়ে আমাদের ম্যাচে ফেরায়।’ দলে সবার আলাদা দায়িত্ব প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘একজন খেলোয়াড়ের ওপর দল কখনো নির্ভর করে না। সবার একটা আলাদা দায়িত্ব থাকে। সবাই তার নিজ নিজ দায়িত্ব পূরণ করতে পারলে ভালো একটা ফলাফল পাওয়া যায়।’
এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যের কথাও বলেন ‘নড়াইল এক্সপ্রেস’। ‘আমাদের দলে সাকিবের অবদানও কম নয়। ও অসাধারণ বল করে।’ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আগামী দুই বছর বাংলাদেশের জন্য সোনালী সময়।’ ঠিক এই প্রসঙ্গেই মাশরাফি বলেন, ‘দল হিসেবে আমরা অনেক এগিয়েছি। এখনো কিছু জায়গায় ঘাটতিও রয়েছে। তবে আশা করছি, খুব দ্রুতেই সেটা কাটিয়ে ওঠব। টেস্ট এবং টি-টোয়েন্টিতেও আমদের আরও এগোতে হবে।

No comments