Header Ads

  • Breaking News

    ওয়াইফাইয়ের নতুন প্রযুক্তি আনছেন জুকারবার্গ, সংযোগ পাবে ১০ কিমি পর্যন্ত

    বান্দরবানের থানচির বড় মদক এলাকাতে ঘুরতে গেলেন। প্রিয় সেলফিটা ফেসবুকে আপলোড করতে চান। কিন্তু ইন্টারনেট সংযোগ তো নেই। কিভাবে আপলোড করবেন? ইন্টারনেটবিহীন এলাকাতেও ইন্টারনেট ব্যবহার করার নতুন একটি উদ্যোগ নিয়েছে মার্ক জুকারবার্গ।
    এ সম্পর্কে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, ‘সারা পৃথিবীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে আমরা নতুন একটি ওপেন সোর্স ওয়্যারলেস প্লাটফর্মের কথা ঘোষণা করছি। এই সংযোগের মাধ্যমে ইন্টারনেট বিহীন এলাকাগুলোতেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। ১০ কিলোমিটারের মধ্যে প্রায় দেড় হাজার মানুষ নতুন এই ডিভাইসটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগের আওতায় আসতে পারবে।’
    তিনি আরো বলেন, ‘বর্তমানে ৪ বিলিয়ন লোক ন্যুনতম ইন্টারনেট ব্যবহারের সুবিধা বঞ্চিত। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইসব অঞ্চলগুলোতে ইন্টারনেট টাওয়ারের ব্যবস্থা না থাকা স্বত্তেও ইন্টারনেট সুবিধা প্রদান করা।’
    নতুন এই প্রযুক্তির নাম ‘ওপেন সেলুলার প্ল্যাটফর্ম’। এটি হবে বিশেষ একটি ডিভাইস যাতে হার্ডওয়্যার ও সফটওয়্যার হবে ওপেন সোর্স বা উন্মুক্ত। যে–কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটি দেখতে জুতার বাক্সের মতো হবে বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই যন্ত্রটি ওয়্যারলেস নেটওয়ার্ক হিসেবে যেকোনো জায়গায় বসিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
     
    বর্তমানে ১৬০ কোটির বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছেন। নতুন ব্যবহারকারী বাড়াতে ফেসবুক–সুবিধা নেই, এমন অঞ্চলে ইন্টারনেট–সুবিধা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে ফেসবুক। ইতিমধ্যে সৌরশক্তিচালিত ড্রোন থেকে শুরু করে কয়েক ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। 
    ফেসবুকের নতুন উদ্যোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রকৌশলী কাশিফ আলী বলেন, প্রচলিত সেলুলার অবকাঠামো তৈরির বিষয়টি ব্যয়বহুল এবং মোবাইল অপারেটরদের জন্য সবখানে তা নির্মাণ করাও কঠিন। ফেসবুকের উদ্যোগে যে ওপেন সেলুলার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, তাতে ওপেন সোর্সভিত্তিক হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি করা হবে। এটি টুজি, এলটিই ও ওয়াই-ফাই নেটওয়ার্ক সমর্থন করবে।
    ওপেন সেলুলার হার্ডওয়্যার নিয়ে পরীক্ষা চালিয়ে সফল হওয়ার দাবি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বার্তা পাঠানো, ভয়েস কল ও ইন্টারনেট সংযোগ–সুবিধা পাওয়া যাবে এই ডিভাইসটিতে। ফেসবুকে যন্ত্রটির ছবি শেয়ার করেন জুকারবার্গ।

    No comments

    Featured Post Via Labels

    Featured Slides Via Labels

    Featured Posts Via Labels

    More on

    category2

    Know Us

    Powered by Blogger.

    About

    Featured Posts

    Random Posts

    About Us

    Sponsor

    category1

    রাইটার

    Find Us On Facebook

    Breaking News

    Popular Posts

    Post Top Ad

    ওয়াক্ত নামাযের সময়
    ফজর ০৩:৪৬,জামাত ০৫:১০
    জোহর ১২:০১, জামাত ০৪:৪১
    আছর ০৪-১৫ জামাত ০৪-৩০
    মাগরিব ০৬:২০ জামাত ০৮:৩০
    এশা ০৮:১৮, জামাত ০৩:৪১

    Post Bottom Ad