Header Ads

  • Breaking News

    রূপকথার আলোর সন্ধানে

    মুঠোফোনে হোক কিংবা কম্পিউটারে এক বা একাধিক ব্যবহারকারী খেলা যায় এমন জাপানি রোলপ্লেয়িং গেমগুলোর সঙ্গে যে গেমারদের পরিচিতি আছে, তাদের কাছে কিংডম হার্টস সিরিজ মোটেই নতুন নয়। এ সিরিজের সর্বশেষ সংস্করণ কিংডম হার্ট আনচেইন্ড। স্কয়ার এনিক্স এবং সাকসেস করপোরেশন গেম নির্মাতা প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার ফসল কিংডম হার্ট আনচেইন্ড। গেমটি প্রথম জাপানের বাজারে ওয়েবে খেলার জন্য ২০১৩ সালের জুলাই মাসে ছাড়া হলেও অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জন্য বাজারে আসতে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যায়। চলতি বছরের এপ্রিলে গেমটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
    কিংডম হার্টস সিরিজ সম্পর্কে ধারণা না থাকলেও কোনো সমস্যা নেই। গেমটির কাহিনি মূলত একটি রূপকথার গল্পের ওপর ভিত্তি করে এগিয়ে চলে, যেখানে একজন বৃদ্ধ তাঁর নাতিকে সবচেয়ে প্রিয় রূপকথার গল্প বলতে থাকেন। তবে কাহিনি থেকে গেমটি পরিচালনা করা বেশ কষ্টসাধ্য বটে। গেমটি খেলতে দক্ষতা তো দরকারই, পাশাপাশি দরকার অশেষ ধৈর্য। অনেক সময় নিয়ে খেলতে হয়। সে যা হোক, গেমারদের প্রশংসা কুড়াতে গেমটির মোটেও সময় লাগেনি। রূপকথার আলো-আঁধারির কাহিনি অবলম্বনে গেমটি এগিয়ে যায়।

    No comments

    Featured Post Via Labels

    Featured Slides Via Labels

    Featured Posts Via Labels

    More on

    category2

    Know Us

    Powered by Blogger.

    About

    Featured Posts

    Random Posts

    About Us

    Sponsor

    category1

    রাইটার

    Find Us On Facebook

    Breaking News

    Popular Posts

    Post Top Ad

    ওয়াক্ত নামাযের সময়
    ফজর ০৩:৪৬,জামাত ০৫:১০
    জোহর ১২:০১, জামাত ০৪:৪১
    আছর ০৪-১৫ জামাত ০৪-৩০
    মাগরিব ০৬:২০ জামাত ০৮:৩০
    এশা ০৮:১৮, জামাত ০৩:৪১

    Post Bottom Ad