Header Ads

  • Breaking News

    পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা


    পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে(৬২)কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


    শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদর উপজেলার আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পান্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

    নাটোরে খ্রিস্টান দোকানি ও ঝিনাইদহে হিন্দু পুরোহিত হত্যার পর এক সপ্তাহ না কাটতেই পাবনার হেমায়েতপুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জনকে হত্যা করা হলো।

    এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদ।


    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে ঘাড়ে-মাথায় এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

    কারা কি কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    ওসি আরও জানান, হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

    এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

    এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদ।

    হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী চন্দন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ডু এবং জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গণেশ ঘোষ অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছে।

    No comments

    Featured Post Via Labels

    Featured Slides Via Labels

    Featured Posts Via Labels

    More on

    category2

    Know Us

    Powered by Blogger.

    About

    Featured Posts

    Random Posts

    About Us

    Sponsor

    category1

    রাইটার

    Find Us On Facebook

    Breaking News

    Popular Posts

    Post Top Ad

    ওয়াক্ত নামাযের সময়
    ফজর ০৩:৪৬,জামাত ০৫:১০
    জোহর ১২:০১, জামাত ০৪:৪১
    আছর ০৪-১৫ জামাত ০৪-৩০
    মাগরিব ০৬:২০ জামাত ০৮:৩০
    এশা ০৮:১৮, জামাত ০৩:৪১

    Post Bottom Ad